সামনে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে রাজ্য মুখ্যমন্ত্রী মালদা জেলা সহ দুই দিনাজপুরে প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভার উদ্যোগ নেয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মালদা এবং দুই দিনাজপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলায় তিনি প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভা করবেন। আগামী ২০শে ফেব্রুয়ারী তিনি মালদায় এসে পৌছাবেন, থাকবেন মালদার গৌড় ভবনে। এই কারণে গৌড় ভবনে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।
জানা যায়, এদিনই মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক ও মালদা ডি.এস.এ ময়দানে প্রশাসনিক জনসভা করবেন। ২১ শে ফেব্রুয়ারী দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দুই দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভা করবেন। দুই জেলার জন্য প্রচুর প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। দুই জেলার জন্য এবারও কল্পতরু হবেন মুখ্যমন্ত্রী মনে করছেন সাধারন মানুষ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলছে করা নিরাপত্তা।
কনক দত্ত জানান, রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় তিনি প্রশাসনিক বৈঠক ও প্রশাসনিক জনসভা করবেন। আগামী ২০শে ফেব্রুয়ারী তিনি মালদায় এসে পৌছাবেন। তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে মালদার গৌড় ভবনে। তাই আজ গৌড় ভবনকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Dfn3keJX2Mk